img


: আইন মেনে যাবতীয় ব্যবস্থা, দিল্লিতে সম্পন্ন হবে শেষকৃত্য, মহাকরণে প্রয়াত ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী এবং আমলারা :


আইনেট  প্রতিনিধিঃ  রাজ্য পুলিশের প্রয়াত প্রাক্তন মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরকে মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানালো মহাকরণ ।এ দিন তার কফিনবন্দী মরদেহ মহাকরণে নিয়ে যাওয়া হয় ।সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য মন্ত্রিসভার প্রায় সকল মন্ত্রী, উচ্চপদস্থ প্রশাসনিক এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। তারা মনদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ।এরপর উপস্থিত সকলেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ।এই অস্বাভাবিক এবং চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা নিয়ে মঙ্গলবারই মহাকরণে সাংবাদিকদের সাথে প্রথম মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রী জানান, বিস্তারিত কিছু বলার মত অবস্থা এখন নেই ।এই দিনে পরিবারের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। এই অপূরণীয় ক্ষতি যেন পরিবারের সদস্যরা সহ্য করতে পারেন ,ভগবান তাদের সেই শক্তি দিন। প্রয়াত প্রাক্তন রাজ্য পুলিশের মহা নির্দেশকের আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী।

 

 

 

এদিন মুখ্যমন্ত্রী জানান, গত পরশুদিনও তার সাথে কথা হয়েছিল ।খুব হাসিখুশি ছিলেন তিনি। কিন্তু কখন যে কার মাথায় কোন বিষয় চলে আসে তা বলা যায় না ।পোস্টমর্টেম রিপোর্টে বিস্তারিত প্রকাশ পাবে ।মুখ্যমন্ত্রী নিজেই জানান ,কি কারনে এই ঘটনা ঘটলো সেটাই বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী আরো বলেন,আইন মেনে এক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত মহা নির্দেশকের শেষকৃত্য দিল্লিতে সম্পন্ন হবে ।এর আগে আগরতলা থেকে কফিনবন্দী মরদেহ উড়িষ্যায় নিয়ে যাওয়া হবে ।সেখান থেকে পরবর্তী সময়ে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। মরদেহ রিসিভ করে যথাযত স্হানে পৌছে দেওয়ার জন্য ত্রিপুরা ভবনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।