
আইনেট প্রতিনিধিঃ বাইক এবং অটোর সংঘর্ষে গুরুতর আহত এক গৃহবধূ। ঘটনা মঙ্গলবার দুপুরে শ্যামলী বাজার সংলগ্ন এলাকায় ।জানা গেছে বাইকে করে শ্যামলী বাজার থেকে স্ত্রীকে নিয়ে রাজধানীর দিকে আসছিলেন এক যুবক। শ্যামলী বাজারের কাছে একটি অটোর সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় ।এতে বাইক থেকে ছিটকে পড়েন স্বামী এবং স্ত্রী দুজনেই ।এতে আঘাত পান গৃহবধূটি। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহত গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন ।এদিন দমকলের এক আধিকারিক এই সংবাদ জানান ।তিনি জানান ,গৃহবধূটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূটি ।এদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্হ বাইক এবং অটো টি উদ্ধার করে থানায় নিয়ে যায় জিবি ফাঁড়ির পুলিশ।