img


দশ দফা দাবিতে মঙ্গলবার গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জেলার ইনস্পেক্টর বিদ্যাসাগর দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান


আইনেট  প্রতিনিধিঃ   দশ দফা দাবিতে মঙ্গলবার গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আইসিডিএস বিভাগের ঊনকোটি জেলার ইনস্পেক্টর বিদ্যাসাগর দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে নেতৃত্ব দেন গীতা রানী নমঃ, তুলি সিনহা, শিপ্রা ঘোষ, সুফিয়া বেগম ও হাসনা বেগম।আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুয়িটি প্রদান, নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, ফিডিং বিল বৃদ্ধি, বকেয়া কনটিজেন্সি বিল পরিশোধ এবং উন্নতমানের রেশন সরবরাহ। ডেপুটেশন শেষে শিপ্রা ঘোষ জানান, দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী ১ আগস্ট থেকে টিএইচআর (THR) ও পোষণ ট্র্যাকারের কিছু পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামবেন তাঁরা।