img


ধর্মীয় রীতি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা


আইনেট  প্রতিনিধিঃ      বৃহস্পতিবার সকালে খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে ধর্মীয় রীতি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয় দেবতাদের বিশেষ পূজা-অর্চনা।

এই উৎসবকে ঘিরে আগামী সাত দিন ধরে মন্দির প্রাঙ্গণে বসবে বৃহৎ মেলা। বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠবে খয়েরপুর এলাকা। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও থাকবে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড।

উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ত্রিপুরার সংস্কৃতি, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক হিসেবে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে খার্চি পূজা।    "আজ বৈদিক রীতি অনুযায়ী খার্চি পূজার শুভ সূচনা হয়েছে। আগামী সাত দিন ধরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকল ভক্তের মঙ্গল ও শান্তি কামনায় এই পূজা সম্পন্ন করা হচ্ছে।""সাত দিনব্যাপী এই খার্চি উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে। ধর্মীয় আবহের পাশাপাশি মেলাকেও কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।