
আইনেট প্রতিনিধিঃ জনতা জনার্ধন -এই কথা মাথায় রেখে বিভেদ পার্থক্য ভুলে আগরতলার মতো এডিসিতেও টিম হিসেবে উন্নয়নের কাজ করতে হবে ।বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের বিভিন্ন উন্নয়ন্মুখী প্রকল্প এবং পরিকাঠামোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত হয় এই অনুষ্ঠান।অনুষ্ঠানে শহর সবোজ রাখতে সবোজ সেনা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও শহরবাসীর সুবিধার্থে আমার আগরতলা অ্যাপ,চান্দিনামুড়ায় নির্মীত ট্রান্সফার স্টেশন,অটো হুপার প্রভৃতি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন ২১ টি নগর সংস্থা হয়েছে ।সবগুলোর মধ্যেই উন্নয়ন নিয়ে একটা স্বস্হ্যকর প্রতিযোগিতা চলছে ।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার ঘন্টা বাদে প্রতিদিন কুড়ি ঘন্টা কাজ করেন। প্রধানমন্ত্রীর কাজের গতির সাথে সমন্বয় রেখে চলতে হবে আমাদের।টিম গঠন করে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, দেখতে দেখতে সময় চলে যাবে। বিরোধীদের কোন কাজ নেই ।তারা শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে এবং মিছিলে লাইন কিভাবে বড় করবে তা নিয়ে সময় কাটিয়ে দেয়। তিনি বলেন সুযোগ যখন এসেছে তখন টিম হয়ে মানুষের জন্য কাজ করতে হবে ।তিনি আরো বলেন, কেবলমাত্র আগরতলা শহর এবং অন্যান্য নগর সংখ্যাগুলিতেই নয়, এডিসিতেও মিলেমিশে অনুরূপ টিম গঠন করে উন্নয়নের কাজ করতে হবে। কোন কিছু নিয়ে তাদের বক্তব্য থাকতেই পারে ।কিন্তু সকলকেই মনে রাখতে হবে জনতা জনার্ধন ।সেই লক্ষ্যে কাজ করতে হবে।