img


 ধলাই জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মন্ত্রী রতন লাল নাথ


আইনেট  প্রতিনিধিঃ    ধলাই জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক পর্যালোচনা বৈঠক।  জওহরনগর স্থিত জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই পর্যালোচনামূলক বৈঠকটি অনুষ্ঠিত হয়।  এই বৈঠকে উপস্থিত ছিলেন  রাজ্য সরকারের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ, আইন এবং নির্বাচন দপ্তরের মন্ত্রী শ্রী রতন লাল নাথ।বৈঠকে ধলাই জেলায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অবস্থা, কাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​মন্ত্রী শ্রী রতন লাল নাথ  সংশ্লিষ্ট আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ দ্রুত সুবিধা পেতে পারেন।​এই পর্যালোচনা বৈঠকে জেলার ছয় বিধায়ক , জেলাশাসক বিবেক এইচ বি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।