img


পুরনো সাব জেল প্রাঙ্গণে নবনির্মিত ক্যাফেটেরিয়া স্থাপনের লক্ষ্যে পরিদর্শনে করতে যান ত্রিপুরা রাজ্যের  রাজ্যপাল 


আইনেট  প্রতিনিধিঃ    ধর্মনগরের জেলরোড এলাকায় পুরনো সাব জেল প্রাঙ্গণে নবনির্মিত ক্যাফেটেরিয়া স্থাপনের লক্ষ্যে আজ পরিদর্শনে করতে যান ত্রিপুরা রাজ্যের  রাজ্যপাল  ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ।   এই উদ্যোগ বাস্তবায়িত হলে পুরনো সাব জেল প্রাঙ্গণটি নতুনভাবে উন্নয়নের পাশাপাশি পর্যটন ও জনসাধারণের ব্যবহারের উপযোগী একটি আধুনিক পরিসরে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।   এদিনের পরিদর্শন কর্মসূচিতে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক (ডিএম) চাঁদনি চন্দ্রন, জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।