
আইনেট প্রতিনিধিঃ আমবাসায় উদ্ধার মানব কঙ্কাল। আমবাসা নতুন পল্লী এলাকায় চান্দ্রাই ছড়া থেকে উদ্ধার হয় এই কঙ্কাল। ছড়ার জল এবং স্থল মিলিয়ে কঙ্কালটি পড়েছিল। যে জায়গায় কঙ্কালটি পাওয়া গেছে সেই জায়গাটি ছিল নতুন পল্লী এলাকার বাসিন্দা খগেশ দেবনাথের । আজ সকালে ছড়ার পাশে খগেশ দেবনাথ এর জায়গায় কাজ করতে গিয়ে শ্রমিকরা কঙ্কালটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে মালিক খগেশ দেবনাথ কে জানালে উনি আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসেন আমবাসা থানার ওসি নন্দন দাস। পুলিশ এসে কঙ্কালটি দেখতে পায়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে । ঘটনাস্থলে ছুটে আসে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই । পাশাপাশি খবর দেওয়া হয় ডিসিএম, ফরেন্সিক টীম এবং চিকিৎসককে। খবর পেয়ে ছুটে আসেন ডি সি এম পূজা রিয়াং । কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক। ডি সি এম এর উপস্থিতিতে ফরেনসিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা-নিরীক্ষা করেন। এবং পরবর্তী সময় ঘটনাস্থলেই মানব কঙ্কাল টির ময়না তদন্ত করেন চিকিৎসক।
জায়গার মালিক খগেশ দেবনাথ বলেন আজ সকালে উনার জায়গায় কাজ করতে এসে শ্রমিকরা এই কঙ্কাল দেখতে পায়। তখন শ্রমিকরা উনাকে জানালে উনি পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উচুই জানান সকালে খবর আসে নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথায় থেকে এসেছে। তিনি জানান আনুমানিক মাসখানেকের উপর হবে এই কঙ্কালটি। কারণ দেহের কোন অংশেই মাংস নেই। হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে গেছে। তিনি জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোন এক পুরুষের হবে। ফরেনসিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য পাওয়া যাবে।