
আইনেট প্রতিনিধিঃ তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে উদ্ধার মৃতদেহ! মৃতের নাম মলেন দেববর্মা। জানা যায়, অন্যান্য দিনের মতোই শনিবার দিনও তেলিয়ামুড়া রেলস্টেশনের স্থানীয় দোকানিরা নিজেদের দোকান খুলতে এসে প্রত্যক্ষ করতে পারে রেলস্টেশন এলাকার একটি দোকানের খোলা ছাওনির নিচে মলেন দেববর্মার দেহ পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি শুরু হলে সেখানে লোকজন জোর হতে থাকে এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। মৃত মলেন দেববর্মার ভাই জানাই মৃত ব্যক্তি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং উনি প্রাথমিকভাবে অনুমান করছে হয়তো বা এই নেশার কারণেই প্রাণ হারিয়েছে উনার ভাই। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া স্পষ্টভাবে কেউই জানাতে পারছে না। বর্তমানে মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রয়েছে বলে সূত্রের খবর এবং সেখানেই হবে মৃতদেহটির ময়না তদন্ত।।