img


 আটাশতম কারগিল বিজয় দিবসে শহীদ বীর সেনাদের শ্রদ্ধা জানালেন রাজ্যপাল


আইনেট  প্রতিনিধিঃ    রবিবার ২৬ জুলাই। এদিন দেশ জুড়ে পালিত হচ্ছে কারগিল বিজয় দিবস। ১৯৯৯ সালে রীতিমত পরিকল্পনা করে লাদাখের কারগিল জেলা দখল  করে নিয়েছিল পাকিস্তানি সেনা। এই তথ্য পাওয়ার পর ১৩ মে থেকে শুরু হয়েছিল যুদ্ধ। ২৬ জুলাই পর্যন্ত অর্থাৎ দু মাসেরও বেশি সময় ধরে চলে এই কারগিল যুদ্ধ। যুদ্ধে জয় লাভ করে ভারতীয় সেনা। এরপর থেকে প্রতিবছর ২৬ জুলাই দিনটিকে কারগিল বিজয় দিবস হিসেবে পালিত করছেন দেশবাসী এবং প্রশাসন। এবছর ২৮ তম বর্ষে পদার্পণ করলো কারগিল বিজয় দিবস। এই উপলক্ষে এদিন রাজধানীর অ্যালবার্ট এক্কা ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়াল পার্কে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার ,আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক। এদিন শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যপাল জানান ,কারগিল যুদ্ধ ছিল জওয়ানদের বীরগাথার কাহিনী ।সেনা জওয়ানদের বিরত্ব এবং দেশপ্রেম দেশবাসী চিরদিন স্মরণে রাখবেন। শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই অনুষ্ঠানে হাজির হয়েছেন।