
আইনেট প্রতিনিধিঃ এক আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমবাসার 'অঙ্কন শিক্ষায়তন আর্ট সেন্টার'-এর 'বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬'। আমবাসা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে
"শিল্পই আমাদের গর্ব"— এই ভাবনাকে সম্বল করে আয়োজিত অনুষ্ঠানে অঙ্কন শিক্ষায়তনের খুদে ও তরুণ শিল্পীদের মেধা ও প্রতিভাকে সম্মানিত করা হয়। এই প্রতিষ্ঠানটি বিগত দিন ধরে আমবাসায় চিত্রশিল্প ও সংস্কৃতির চর্চায় বিশেষ ভূমিকা রেখে আসছে।
আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসকন থেকে আগত প্রভু উত্তম কৃষ্ণ দাস , ত্রিপুরা আর্ট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবন কৃষ্ণ শীল, এলাকার বিশিষ্ট শিক্ষক অশোক ভট্টাচার্য , রতন সাহা, স্বপন নমঃ , চিত্রশিল্পী অপাংশু দেব সহ অন্যান্য ।
মঙ্গলদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিগণ।
অনুষ্ঠান শেষে কৃতি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।