img


ফেন্সিডিল সহ এক ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষককে আটক


আইনেট  প্রতিনিধিঃ  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। আটক ব্যক্তির নাম পল্লব গোপ। পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই থানার অন্তর্গত তাতচৌমুহনী এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোট ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ তাতচৌমুহনীস্থিত পল্লব গোপের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে ফেনসিডিলের বোতলগুলি উদ্ধার করা হয় বলে পুলিশের জানিয়েছেন। এরপর পুলিশ তাঁকে আটক করে খোয়াই থানায় নিয়ে যায়।