
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরহিত্যে আজ সকালে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সমস্ত উন্নয়নমূলক কাজ গুলির উপর একটি বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মন্ত্রীর টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ একাধিক এম-ডি-সি এবং প্রত্যেকটি সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই পর্যালোচনা বৈঠকে ভি-বি জি-রাম-জি প্রকল্প সহ সবকটি সরকারি প্রকল্পের কাজ কর্মের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি। এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু রায় জানান, একাধিক জনপ্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 30 জুলাই খোয়াইতে আসছেন একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করতে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি সাফল্যমন্ডিত করার বিষয়ে আলোচনা হয়।