img


রাজ্য সরকারের তিন দপ্তরের ঐতিহাসিক মৌ স্বাক্ষরিত


আইনেট  প্রতিনিধিঃ       ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর সাথে একটি ঐতিহাসিক মৌ সাক্ষর করল রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য ,স্কিল ডেভেলপমেন্ট এবং শিপার্ড- এই তিনটি দপ্তর। রাজধানীর প্রজ্ঞা ভবনে এই ঐতিহাসিক মৌ স্বাক্ষরিত হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়া ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান ,এতদিন আমরা স্টক এক্সচেঞ্জ এবং শেয়ার বাজারের কথাই জানতাম। কিন্তু স্টক এক্সচেঞ্জ এবং শেয়ার বাজার ত্রিপুরাতেও কাজে লাগতে পারে।। মুখ্যমন্ত্রী বলেন ,ত্রিপুরায় অনেকগুলি চিটফান্ড এসেছিল ।এরা অর্থনৈতিকভাবে সচেতন থাকার ফলে বেশ কিছু লোভ দেখিয়ে মানুষের টাকা আদায় করে নিয়েছে। জনগণ এদের প্রলোভনে পা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ।বর্তমানে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মানুষ এখন আর্থিক বিষয়টি নিয়ে  জানতে ও বুঝতে পারবে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,এই মৌসাক্ষরের ফলে রাজ্যের পি এস ইউ গুলি বিশেষভাবে উপকৃত হতে পারবে ।বাজেটের বাইরে গিয়েও ফিনান্সিয়াল ইমপোর্ট পেতে পারবে পি এস ইউ গুলি। এছাড়া এম এস এম ই সংস্থাগুলো সেবির তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে উপকৃত হতে পারবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, গত ছয় বছরের মধ্যে রাজ্যের প্রভূত আর্থিক উন্নতি হয়েছে। জিএসডিপি অনেকটাই বৃদ্ধি পেয়েছে ।     রাজ্যবাসীর মাথাপিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর সাথে এই মৌ স্বাক্ষরের ফলে ইউথ এন্টারপেইনারাও বিশেষভাবে উপকৃত হবেন। তিনি বলেন শেয়ার বাজারে বিনিয়োগ ক্রমশ সহজলভ্য হলেও আর্থিক উপকরণ এবং নিয়ন্ত্রিত লেনদেনের সম্পর্কে এখনো অনেকেরই পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে ।এই অভাব এখন থেকে দূর হবে।