img


উদয়পুর পৌর পরিষদের জমানো আবর্জনা থেকে দূর্গন্ধে এলাকার লোকজনেরা বাড়ি ঘড়ে থাকতে পারছেনা।


আইনেট  প্রতিনিধিঃ   গত দুই বছর ধরে উদয়পুরে পৌর পরিষদের এলাকার সমস্ত আবর্জনা চন্দ্রপুর ফুট গোডাউন এলাকায় নিয়ে জমা করে রাখা হচ্ছে কারণ সেখানে মেশিন দিয়ে প্রয়োজনীয় আবর্জনা থেকে সার তৈরি করা হচ্ছে। এই উদ্দেশ্যে সমস্ত আবর্জনা নিয়ে জমা করে রাখার ফলে বর্তমানে কিছুদিন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে পৌর পরিষদের কোন লক্ষ্য আছে বলে মনে করছে না এলাকার লোকজন। এলাকার লোকজনদের অভিযোগ জমাকৃত আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার ফলে বাড়ি ঘরে লোকজন থাকতে পারছে না। পাশে একটি চালের গোডাউন রয়েছে সেখানে শ্রমিকরা আবর্জনা গন্ধে কাজ করতে পারছে না। সমস্ত ব্যাপারে পৌর পরিষদের নজরে থাকা সত্ত্বেও কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি পুরো পরিষদ কে। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার এলাকার লোকজন ফুড গোডাউন এলাকায় এসে ক্ষোভ ব্যক্ত করে পৌর পরিষদ কে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এখন দেখার বিষয় পুরো পরিষদ এই ব্যাপারে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেই দিকে লক্ষ্য রেখেছে এলাকার লোকজন।