
আইনেট প্রতিনিধিঃ খোয়াই জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান আজ দুপুর বারোটা নাগাদ খোয়াই নতুন টাউন হলে অত্যন্ত মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা প্রদীপ জ্বালিয়ে করেন রাজ্যের বন বিভাগের মন্ত্রী অনিমেষ দেববর্মা।অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তপশিলি জাতি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস এবং সিনিয়র ডেপুটি কালেক্টর সজল দেবনাথ। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস। সমাজ গঠনে ও শিক্ষাদানে শিক্ষকদের অপরিসীম অবদানের কথা স্মরণ করে এই মঞ্চ থেকে খোয়াই জেলার পাঁচ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা গুরু-শিষ্যের সনাতন সংস্কৃতির গুরুত্ব এবং বর্তমান সমাজে শিক্ষকদের ভূমিকার ওপর আলোকপাত করেন।