
আইনেট প্রতিনিধিঃ বুধবার আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। এই তিথিতেই মহর্ষি ব্যাস দেব জন্মগ্রহণ করেছিলেন। মহাভারত ,বেদ এবং পুরাণের রচয়িতা মহর্ষি _ ব্যাসদেব আমাদের প্রথম আচার্য। মহর্ষির এই জন্মদিবসটিকে গুরু পূর্ণিমা হিসেবে সারা ভারতবর্ষে পালন করা হয়। এই দিনে গুরু বা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়। বহু প্রাচীনকাল থেকেই এই দিনটি এই দেশে এভাবেই পালিত হয়ে আসছে । এরই অঙ্গ হিসেবে এদিন পটু নগরের বাসুদেব মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে গুরু সম্মাননা প্রদান করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ।এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্দিরের অধ্যক্ষ মহারাজকে সম্মাননা প্রদান করা হয় ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, এই দিনে পরম ব্রহ্মার নিকট পৌঁছানোর জন্যই আমরা আধ্যাত্মিক গুরুকে স্মরণ করি। তিনি আরো বলেন ,কিন্তু আমাদের মনে রাখতে হবে যিনি বা যারা আমাদের কথা বলতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন ,নিজ পায়ে দাঁড়াতে শিখিয়েছেন, কঠোর পরিশ্রম করে জীবনে প্রতিষ্ঠা অর্জনের পথ দেখিয়েছেন ,সেই মা-বাবাই আমাদের পরম গুরু।