
আইনেট প্রতিনিধিঃ আজ দুপুর একটা নাগাদ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ও শিলান্যাস করতে খোয়াই সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী খোয়াই পৌর পরিষদের অন্তর্গত বনকর এলাকায় পৌঁছান। সেখানে তিনি শৈশব আনন্দময়ী সহ দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাজ্যের মধ্যে প্রথম এআই মোড এর আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর তিনি সংলগ্ন ভগৎ সিং ব্যায়ামাগার পরিদর্শন করেন এবং সেখানে নতুনভাবে যুক্ত হওয়া আধুনিক ব্যায়ামের সরঞ্জাম ও পরিকাঠামো খতিয়ে দেখে সূচনা করেন। বনকর এলাকার কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন খোয়াই নতুন টাউন হলে। সেখানে খোয়াই জেলা হাসপাতালের পরিষেবার উন্নতির লক্ষ্যে একটি শববাহী গাড়ির চাবি কর্তৃপক্ষের হাতে তুলে দেন এবং সবুজ পতাকা নেড়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন। একইসঙ্গে খোয়াই জেলার ছয়টি ব্লকের জন্য ভেজা বর্জ্য সংগ্রহের উদ্দেশ্যে বিশেষ ব্যাটারি চালিত গাড়ি অনুরূপ গাড়ির চাবি ও পতাকা নাড়িয়ে সূচনা করেন তিনি।পরবর্তীতে খোয়াই নতুন টাউন হলে আয়োজিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রথাগতভাবে গাছে জল ঢেলে ভার্চুয়াল সভার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত প্যান্ট, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি এবং জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী জেলার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন,সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নতুন পাকা ভবনের ২কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে খোয়াই জেলা অফিস।খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন ২কোটি ৭০টাকা ব্যয়ে।দুটি আধুনিক পিংক টয়লেট।জেলার ৮৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জল সংরক্ষণ ড্রাম।উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি এদিন সামাজিক কল্যাণের দিকেও জোর দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কন্যা সন্তান যোজনা'র আওতায় দুই মহিলার হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর এই খোয়াই সফর জেলার পরিকাঠামো ও সমাজকল্যাণমূলক কাজে এক নতুন দিগন্তের সূচনা করল।