
আইনেট প্রতিনিধিঃ ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে ‘বৃক্ষরোপণ ও মেধা সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরার জেলাশাসক চান্দনী চন্দ্রান, প্রেস ক্লাবের সভাপতি বুদ্ধভূষণ দে সরকার, সম্পাদক রূপক দেবনাথসহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পর ক্লাবের স্থায়ী গৃহ নির্মাণের দাবি জানানো হলে বিধায়ক বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। জেলাশাসক শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন। বিধায়ক পরিবেশ রক্ষায় বৃক্ষের পরিচর্যা এবং জীবনে নির্দিষ্ট লক্ষ্য স্থির করার আহ্বান জানান। পরে অতিথিদের সংবর্ধনা প্রদান ও দশজন কৃতী ছাত্র-ছাত্রীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়।