img


মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান-২: তিলথইয়ের দুভাঙ্গায় বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবিরে উপকৃত দুই শতাধিক গ্রামবাসী


 আইনেট  প্রতিনিধিঃ      মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান দ্বিতীয় পর্যায়-এর আওতায় শুক্রবার উত্তর জেলার তিলথই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত দুভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা তিলথই হাসপাতালের জেএএস কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী কিরণ শংকর দেবনাথ, পশ্চিম তিলথই গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী রানি নাথ, তিলথই হাসপাতালের জেএএস কমিটির সদস্য অশিম নাথ, দুভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।শিবিরে মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, চক্ষু, নাক-কান-গলা, মনোরোগ, শিশুরোগ, দন্ত চিকিৎসা, আয়ুশ ও অপটোমেট্রি-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।এদিনের স্বাস্থ্য শিবিরে কমপক্ষে ২০০ জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। দুর্গম এলাকার মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা সহজলভ্য করতে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানান।