img


মধুপুর বাজারে মধ্যরাতের আগুনে ভস্মীভূত দোকান, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


আইনেট  প্রতিনিধিঃ    আগুনে নিঃস্ব করে দিল একটি পরিবারকে। শেষ সম্বলটুকু যেন বর্তমানে হারিয়ে পথে বসেছে কৃষ্ণ শর্মা নামে এক যুবক। ঘটনা মধুপুর পূর্ব বাজারে। গত দুই থেকে তিন বছর যাবত পরপর কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে তার জীবনে। কখনো গাড়ি দুর্ঘটনা আবার কখনো ব্যক্তিগত শত্রুতা আর এবার আগুনের নিঃস্ব করে দিল সেই কৃষ্ণ শর্মার পরিবারকে। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে মধুপুর বাজারে একটি মিষ্টির দোকান খুলেছিল গত প্রায় পাঁচ থেকে ছয় মাস পূর্বে। সেই দোকানের আয় দিয়েই পরিবারটি কোন রকমে সংসার প্রতিপালন করতো। বৃহস্পতিবার দশটা থেকে সাড়ে দশটা নাগাদ প্রত্যেক দিনের মতো দোকান থেকে বের হওয়ার পূর্বে বিদ্যুতের সুইচ বন্ধ করে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়লে এমন সময় মধুপুর থানা থেকে ফোন আসে তার কাছে। দোকানের ভেতর দাউ দাউ করে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি করে দ্রুত ছুটে আসে দোকানের কাছে।এসে দেখতে পায় মধুপুর থানার পুলিশ এবং বিশালগড় অগ্নি নির্বাহক দপ্তরে কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই দোকানটিকে বাঁচানোর জন্য। তার ভাগ্যের কি পরিহাস আর দোকান  বাঁচানো যায়নি। পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। ঘরে থাকা মিষ্টির দোকানের সরঞ্জাম দুইটি দামি ফ্রিজ সহ আরো অনেক মেশিন এবং নগদ প্রায় ১২ হাজার টাকার অধিক। ৫ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়। এক প্রকার রাত্রি বেলায় ভেঙ্গে পড়েন কৃষ্ণ শর্মা। যদিও কৃষ্ণ শর্মা বলেন  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সে আগুনের সূত্রপাত। তবে তার পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে তা কিন্তু প্রমাণ। বাজারের একাংশ ব্যবসায়ীরা ফিসফিস করতে বলতে শুরু করেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নয়। সরাসরি দেখলে মনে হয় কেউ যেন হাতে ধরে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও কৃষ্ণ শর্মা বলতে নারাজ। তার বক্তব্য শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগে তার দোকান ছাই হয়ে গেছে। খবর পেয়ে ছুটে আসে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, চিত্তরঞ্জন দেবনাথ, বিজেপি নেতা  দুলাল চৌধুরী, বিজেপির প্রাক্তন জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ সাহা, বাজার সংঘের সম্পাদক জহর সাহা, প্রাক্তন সম্পাদক তপন দেবনাথ,কমলাসাগরের সিপিআইএম বিজিত প্রার্থী হিরন্ময় নারায়ণ দেবনাথ সহ আরো অনেকেই। সকলেই ঘটনার তীব্র নিন্দা জানান। তবে প্রশাসনের কাছে দাবি রেখেছে সুষ্ঠ তদন্ত করে দেখার জন্য। তার পেছনে কি গভীর ষড়যন্ত্র আছে কিনা তা বের করার জন্য।