img


অস্মিতা ত্রিপুরায় থাকতে চাইলে রাজ্য সরকার বিষয়টি চিন্তা করবে, - মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ  গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের জন্য এই প্রথম সোনা এনে দিলেন রাজ্যের কন্যা বিলোনিয়ার অস্মিতা দে। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথম ভারতীয় জুডোকা হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা যেতেন অস্মিতা। অস্মিতার এই বিরাট কৃতিত্বে গোটা দেশ সহ রাজ্য দারুণভাবে আলোড়িত ।শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্মিতা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দৃশ্যতই তখন মুখ্যমন্ত্রীকে বেজায় খুশি দেখাচ্ছিলো তিনি অস্মিতা কে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন তার এই বিরাট জয়ে রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় অনুপ্রাণিত হবে। ঠিক যেমনটা দীপা কর্মকারের সাফল্যে হয়েছিল।