
আইনেট প্রতিনিধিঃ সামাজিক মাধ্যমে নিজে'কে সমাজসেবক হিসেবে তুলে ধরা, আর বাস্তবে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া। রেলের ওয়াগন ভর্তি ফেন্সিডিল আসার মামলায় বিচারাধীন আসামি চান মিয়ার অমানবিক চক্রান্তের শিকার এক সাংবাদিক! গত ৩১ জুলাই সকালে চান মিয়া সামাজিক মাধ্যমে "দুলাভাই ২.০" নামে পরিচিত এক কনটেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন যে সাংবাদিক রাহুল পাল এবং রঞ্জিত শীল নামের অপর আরেক ব্যাক্তি নাকি তাঁর কাছে অর্থ দাবি করেছেন। তবে এই অভিযোগের কোনও সত্যতা নেই। রাহুল পালের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে, শুক্রবার রাতে সাংবাদিক রাহুল পাল তেলিয়ামুড়া থানায় চান মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন নজর তদন্তের দিকে।