
আইনেট প্রতিনিধিঃ সর্বনাশা নেশার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে জাতীয় পর্যায়ে একটি মেগা প্রচার অভিযানের আয়োজন করেছে প্রজা পিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই কর্মসূচি হাতে নিয়েছে ।আগামী ৬ থেকে ২০ ডিসেম্বর দেশব্যাপী চলবে এই কর্মসূচি ।এতে দেশের ১০ কোটি জনগণকে নেশা মুক্তির অঙ্গীকার করানো হবে। রাজ্যেও চলবে এই মেগ কর্মসূচি ।এর জন্য এক মাস আগে থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ শুরু করেছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের আসাম ,মেঘালয় ,মনিপুর, অরুণাচল প্রদেশ ,ত্রিপুরা এবং বাংলাদেশ সেবা কেন্দ্রের ইনচার্জ বিকে জোনালী বেহেনজী এই সংবাদ জানান । এই মহতি জাতীয় কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তুলতে বিভিন্ন ক্লাব ,ক্রীড়া সংগঠন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন গুলি সহ সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।