img


পূজোর থিম উন্মোচন উপলক্ষে রানীরবাজারের রয়েল ক্লাবের একগুচ্ছ সামাজিক অনুষ্ঠান


আইনেট  প্রতিনিধিঃ   রাজ্যে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। বিভিন্ন দিকেই চলছে থিম পূজার উদ্যোক্তাদের প্রস্তুতি ।    অন্যান্য বছরের মতো এবারো থিম পুজোর আয়োজন করছে জিরানিয়া মহকুমার রানীরবাজারের রয়েল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার এক অনুষ্ঠানে সোসাইটির সদস্যরা পূজার থিম উন্মোচন করেন ।এই উপলক্ষে এক মেগা রক্তদান শিবির, স্বাস্থ্যশিবির এবং এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভানন্দ জি, ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি রতন দেবনাথ সহ অন্যান্যরা ।এদিন রক্তদান শিবির, স্বাস্থ্যশিবির এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা ।এই প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রতিবছরই রানীর বাজারের রয়েল ক্লাব জাঁকজমক পূর্ণভাবে দূর্গা পূজার আয়োজন করে থাকে।, গত বছরও রয়েল ক্লাবের পূজো মণ্ডপ এবং প্রতিমা প্রশংসার দাবি রেখেছিল। এ বছরও তারা পুজোর আয়োজন করতে চলেছে ।  পূজাকে সামনে রেখে রয়েল ক্লাবের এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।