img


মোহনপুরে সিপিএম ছেড়ে প্রাক্তন অঞ্চল সম্পাদক বিজেপিতে


আইনেট  প্রতিনিধিঃ    মোহনপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে বামেদের সংগঠনে আবারো ভাঙ্গন। দীর্ঘদিনের পোড় খাওয়া কর্মী প্রাক্তন সিপিআইএম অঞ্চল সম্পাদক সঞ্জীব সংকর ভট্টাচার্য বিজেপি দলে যোগ দিলেন ।শনিবার সন্ধ্যা রাতে তার বাড়িতেই আয়োজিত এক উঠান সভায় ছয় পরিবারের আরো ২৫ জন ভোটার বিজেপি দলে যোগ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ ,বিজেপি মন্ডল সভাপতি কার্তিক দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই যোগদান সভায় নবাগত নেতৃত্ব সঞ্জীব সংকর ভট্টাচার্যকে স্বাগত জানিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান সময়ে রাজ্যে কিংবা দেশে কোন স্থানেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বিরোধী দলগুলি। দেশের সবচেয়ে বড় বিরোধীদল কংগ্রেস ।এই দলও পারছে না। মন্ত্রী বলেন ,বিরোধী দলে আমরাও ছিলাম, কিন্তু বিরোধী দলের ভূমিকা হতে হবে গঠনমূলক সমালোচনা। যোগদান সভায় সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন ,সারা দেশের সাথে রাজ্যেও সব কা সাথ সবটা বিকাশ হচ্ছে। নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে ।প্রতি বাড়িতে পাকা ঘর হচ্ছে ।প্রায় প্রতি বাড়িতে নলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বেশিরভাগ গরিব মানুষ বিনামূল্যে চাল পাচ্ছেন। মাথাপিছু গড় আয় বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রী আরো বলেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা সবকিছু সঠিকভাবে চলছে বলেই রাজ্যে মানুষের গড় আয়ু বেড়ে 74 বছর হয়েছে।