
আইনেট প্রতিনিধিঃ হঠাৎ করেই দীর্ঘ বছর বাদে পুনরায় শিক্ষকতার কাজে নিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা। পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজের যোগ দেন তিনি। তার এই যোগদান নিয়ে গোটা রাজ্যে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। কেউ কেউ এই ক্ষেত্রে 'আলবিদা' শব্দটি প্রয়োগ করে চলছেন। এতে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ। এদিন তিনি বলেন, তিনি একজন গ্র্যান্ট ইন এড স্কুলের শিক্ষক । শিক্ষকতা থেকেই রাজনীতিতে যান তিনি। তাই এতদিন শিক্ষকতা থেকে দূরে ছিলেন। এই মুহূর্তে হাতে সময় থাকায় এবং বিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের শিক্ষক স্বল্পতা থাকায় তিনি পুনরায় কাজে যোগদান করেছেন। এদিন বিজেপির প্রাক্তন লোকসভা সংসদ রেবতী ত্রিপুরা দ্যর্থহীন ভাষায় জানান ,তিনি রাজনীতিতে ছিলেন ,আছেন এবং আগামী দিনেও থাকবেন। ২০২৮ সালে সুযোগ পেলে সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কিছুটা সময় দেওয়ার জন্য। তিনি আরো জানান, এর মধ্যেই নতুন প্রদেশ সভাপতি হয়েছেন ।তিনি বয়সে ছোট হলেও প্রধানমন্ত্রী যখন তার অর্ধেক বয়সের নীতির নবীনকে বস বলতে পারেন তখন আমাদের অসুবিধা কোথায়।