img


এএমসি'র ৫ নং ওয়ার্ডে ১০০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ:


আইনেট  প্রতিনিধিঃ     আত্ম নির্ভর করার লক্ষ্যে আগরতলা পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ১০০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হলো। সোমবার এই উপলক্ষে  শ্যামলী বাজার এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ সহ অন্যান্যরা। ডাইরেক্টর অব স্কিল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে এই মেশিন গুলি বিতরণ করা হয়। এর আগে নির্বাচিত মহিলাদের ৫০ দিনের ৩০০ ঘন্টা সেলাইয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালে মহিলাদের  ২০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ডাইরেক্টর অব স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান ।মেয়র জানান, আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের কর্মসূচি পালন করা হবে। মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।