
আইনেট প্রতিনিধিঃ মঙ্গলবার প্রথা মেনে রাজ্যে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কের পূজা। রাজ্যের বিভিন্ন স্থানে কের পূজা অনুষ্ঠিত হলেও মূল পূজা অনুষ্ঠিত হয় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এখানে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো করেন খাচ্ছি পূজার প্রধান পুরোহিত তথা রাজ চন্তাই। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উজ্জয়ন্ত প্রাসাদের কের পুজোস্থলে যান। পূজোর সংস্কার এবং বিধি-নিষেধ মেনেই পূজার স্থলে যান মুখ্যমন্ত্রী ।তার সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন রাজ্য বাসীর সার্বিক কল্যাণ এবং রাজ্যের সার্বিক প্রগতি কামনা করে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। তবে কের পূজো নিয়ে সাংবাদিকদের সামনে কোন কিছুই বলেননি মুখ্যমন্ত্রী।