
আইনেট প্রতিনিধিঃ পুণ্যার্থীদের কথা চিন্তা করে এবছর দেবীপুর আরপিএস সংলগ্ন বট গাছের তলায় থেকে বিকল্প বাইপাসের রাস্তা দিয়ে যাতে করে পুণ্যার্থীরা বিশেষ করে বয়স্করা মেলা প্রাঙ্গনে যেতে পারে সেই সুবিধা করে এই বছর কমলাসাগর কসবা ঐতিহ্যবাহী ভাদ্র মেলা আগামী ভাদ্র মাসের ২৩ এবং ২৪ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই ভাদ্র মেলাকে ঘিরে শুক্রবার বিকেলবেলা কমলাসাগর কসবা ক্যাফেটেরিয়া মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার, বিশালগড় মহকুমা শাসক, বিশালগড় সমষ্টি আধিকারিক, বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী কাজল সরকার সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। ঐদিন কিভাবে এই বছর মেলাতে অন্যান্য বছরের তুলনায় আরো সুন্দর এবং পুণ্যার্থীদের আগমন পূর্বের তুলনায় আরো বেশি করা যায় সেদিকে জোর দিয়েছেন এলাকার বিধায়িকা।তাছাড়া পুণ্যার্থীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে এলাকার বিধায়কা অন্তরা দেব সরকার বলেন আগামী ২৩ এবং ২৪ ভাদ্র দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাদ্র মেলা গোটা রাজ্য এবং বহিরাজ্য থেকেও অনেক পুন্যার্থীরা অংশগ্রহণ করবে। প্রথম দিন কমলাসাগর কসবা দিঘির মধ্যে গঙ্গানয়ন এবং গঙ্গা পূজোর মাধ্যমে তার সূচনা হবে। তাই মেলাকে ঘিরে এলাকার মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে। তিনি আরো বলেন আমাদের সেই ভাদ্র মেলার সূচনা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আমন্ত্রণ করা হবে। ইতিমধ্যে তা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তাছাড়া দূরদূরান্ত থেকে যারা দোকানীরা আসবে তাদের সুবিধার্থে ও বিকল্প অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে। তাছাড়া এবছর থাকবে উন্নতমানের আলোকসজ্জা ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল সংগীত।