img


হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে উত্তর জেলায় ব্যাপক প্রস্তুতি


আইনেট  প্রতিনিধিঃ     স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ থেকে ১৭ আগস্ট  পর্যন্ত উওর জেলা জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করে তুলতে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রান, অতিরিক্ত জেলাশাসকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।জেলাশাসক জানান, আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় বিভিন্ন সচেতনতামূলক ও দেশাত্মবোধক অনুষ্ঠান আয়োজন করা হবে। জেলা সদর থেকে শুরু করে প্রতিটি ব্লক ও নগর এলাকায় তিরঙ্গা র‍্যালি, সাইকেল র‍্যালি, ই-রিকশা র‍্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, রঙ্গোলি প্রতিযোগিতা, জাতীয় পতাকা প্রদর্শনী, জাতীয় পতাকা বিক্রয় কেন্দ্র, সচেতনতা অভিযান এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।