
আইনেট প্রতিনিধিঃ মারুতি সুইফট আর অটোর মুখোমুখি সংঘর্ষে গুহরতর আহত ৬ জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে গুরুতর আহতদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।। ঘটনার বিবরণে জানা যায় রাঙখল পাড়া থেকে T R 06 E 0378 নম্বরের একটি মারুতি সুইফট গাড়ি চালক মতামত অবস্থায় তেলিয়ামুড়ার দিকে আসছিল। উল্টো দিক থেকে TR06 A 2002 নম্বরের অটো গাড়ি জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। হঠাৎ মারুতি গাড়িটি আছে অটোর মুখোমুখি ধাক্কা দেয়। অটোতে থাকা পাঁচজনই গুরুতর আহত হয়।। এক সময় অটুর চালক সামনের দিকে আটকা পড়ে যায় দুর্ঘটনার ফলে এলাকাবাসীরা কোনভাবে গাড়ি থেকে চালককে বের করে আনে এবং খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। এবং আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুরা মহকুমা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছয় জনকেই আগরতলা জিডিপি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।