
আইনেট প্রতিনিধিঃ রবিবার আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকার সামনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে জিআরপি। তাদের পিঠের ব্যাগ থেকে মোট ২২.১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। জিআরপি থানার এসআই পঙ্কজ বিশ্বাস ও অন্যান্য কর্মীরা অভিযান চালান। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান জিআরপি থানার ওসি রাজু ভৌমিক।