img


কেন্দ্রের সংকেত পেয়ে ১৭ ঘন্টার মধ্যেই ফের দিল্লি ছুটলেন মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    রবিবার আন্তর্জাতিক আদিবাসী জন দিবস ।সারা বিশ্বে আদিবাসীদের সুরক্ষায় এই দিনটি মর্যাদার সাথে পালিত হচ্ছে। আর এই ঐতিহাসিক দিনেই রাজ্যের বহু চর্চিত তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে এক প্রকারের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবারই দিল্লিতে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপ্রা মথা দলের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ।এই আলোচনায় যোগ দিতে রবিবারই মুখ্যমন্ত্রী দিল্লি ছুটে গেছেন। জানা গেছে, এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আরো জানা গেছে ,এই বৈঠকেই আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। চূড়ান্ত রূপ পেতে পারে বিজেপি এবং মথার মধ্যে নির্বাচনী আঁতাতের বিষয়টিও। রবিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দিল্লিতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকের কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, কাজের জন্যই একদিনের জন্য রাজ্যে আসা তার। রবিবার আবার দিল্লি ছুটে যাচ্ছেন তিনি ।একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানান তিনি ।তবে এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনো কোনো স্পষ্ট এজেন্ডা পানি বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান ,ধারণা করা হচ্ছে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন ও ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেয়েই তিনি দিল্লি ছুটে যাচ্ছেন।