img


দুবাইয়ে ত্রিপুরার ১ টন জৈব মধু রপ্তানি:


আইনেট  প্রতিনিধিঃ    ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে সোমবার আগরতলার হোটেল পোলো টাওয়ার্সে আন্তর্জাতিক জৈব পণ্য ক্রেতা-বিক্রেতা সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুবাইয়ের উদ্দেশ্যে ত্রিপুরার প্রথম ১ মেট্রিক টন জৈব মধুর রপ্তানি চালান আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথসহ কৃষি দপ্তরের আধিকারিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কাঞ্চনপুরের দেরগাং এগ্রো ফেড প্রডিউসার কোম্পানি লিমিটেডউৎপাদিত মধু গুয়াহাটির অ্যাপেডা-নিবন্ধিত সংস্থা সল্ট রেঞ্জ ফুডস প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে দুবাইয়ে রপ্তানি করা হচ্ছে।

সম্মেলনে নয়টি দেশ থেকে ২১ জন আন্তর্জাতিক ক্রেতাসহ ৬০ জনের বেশি ক্রেতা এবং প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। পাশাপাশি ত্রিপুরার জৈব ও কৃষিপণ্য প্রদর্শনে ১২টি স্টলও খোলা হয়