img


স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার


আইনেট  প্রতিনিধিঃ    স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান ধলাই জেলার পুলিশ সুপার রুষিকেশ দেশাই। তিনি বলেন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এর সাথে যৌথভাবে সীমান্ত এলাকাগুলিতে টহলদারি বাড়ানো হয়েছে। রেলস্টেশন এবং বিভিন্ন নাকা পয়েন্ট গুলিতে প্রতিনিয়ত চেকিং চলছে তাছাড়া গুরুত্বপূর্ণ যে সকল জায়গা গুলি রয়েছে সেই জায়গাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আসন্ন স্বাধীনতা দিবস ও হার ঘার তিরঙ্গা কর্মসূচিতে যেন প্রত্যেকে যেন অংশগ্রহণ করেন সেই আহ্বান রাখেন।