img


হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে ১৩ প্রতাপগড়ে মেগা স্বাস্থ্য শিবির


আইনেট  প্রতিনিধিঃ  ৮০ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেজে উঠছে গোটা দেশ। একে আরো প্রাণ উজ্জ্বল করে তুলেছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি।  হর ঘর তিরঙ্গা কর্মসূচি কেবলমাত্র তিরঙ্গা বিতরণ ও তিরঙ্গা উদ্দিনই নয় ,তার সাথে চলছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। এর অঙ্গ হিসেবে সোমবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির ।এলাকার জুয়েল ক্লাব প্রাঙ্গনে ২ নং শ্রীরাম শক্তি কেন্দ্রের ৪-৬ এবং ৭ নম্বর বুথের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।। স্বাস্থ্য শিবিরে সংশ্লিষ্ট এলাকার প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। ২ নং শ্রীরাম শক্তি কেন্দ্রের উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনে খুশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।