
আইনেট প্রতিনিধিঃ বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে স্বপনপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জেলা প্রশিক্ষণ শিবির। দলীয় কার্যকর্তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দলের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।
এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব পাপিয়া দত্ত, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।
খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১২ জন দলীয় কার্যকর্তা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে সাংগঠনিক কার্যক্রম, দলীয় নীতি ও আদর্শ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে কার্যকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
দলীয় নেতৃত্বের বক্তব্য, এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কার্যকর্তাদের সাংগঠনিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং তৃণমূল স্তরে দলের কাজ আরও শক্তিশালী হবে।