
আইনেট প্রতিনিধিঃ ৮০ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে হয় ঘর তিরঙ্গা কর্মসূচি ও তিরঙ্গা বিতরন অনুষ্ঠান।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে সাড়া দিয়ে বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা তিরঙ্গা বিতরণ করছেন ।এর অঙ্গ হিসেবে মঙ্গলবার ৮ টাউন বড়দোয়ালী কার্যালয়ের সামনে একটি কাউন্টার এর উদ্বোধন হলো ।এই কাউন্টার থেকে জনগণের মধ্যে তিরঙ্গা পতাকা বিতরণ করা হবে। এদিন এই তিরঙ্গা কাউন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামল কুমার দে ,কর্পোরেটর রত্না দত্ত,কর্পোরেটর অলক রায় সহ ৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির নেতৃবৃন্দ এবং বুথ সভাপতিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে ৮- টাউন বড়দোয়ালী মন্ডল সভাপতি শ্যামল কুমার দে সকলকে বাড়ি বাড়ি তিরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আহ্বান জানান।