img


রাঁচির ছাত্র আন্দোলন নিয়ে রাহুল গান্ধীর নীরব ভূমিকার প্রতিবাদ জানাল প্রদেশ বিজেপি।


আইনেট  প্রতিনিধিঃ   ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্র আন্দোলন নিয়ে রাহুল গান্ধীর নিরব ভূমিকার তীব্র নিন্দা জানালো রাজ্য বিজেপি। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীর এই নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনের তিনি অভিযোগ করে জানান, সারাদেশে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। রাহুল গান্ধী একেক সময় একেক ধরনের মিথ্যে তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। তিনি আরো জানান ,গত মাসে দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সরব ভূমিকায় ছিলেন রাহুল গান্ধী। অথচ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে তিনি কোন কথা বলছেন না। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এর কারণ একটাই, ঝাড়খন্ডে ঝাড়খন্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটের সরকার রয়েছে। তাই রাহুল গান্ধী নীরব ভূমিকা পালন করে চলছেন বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সৎ সাহস থাকলে ঝাড়খন্ডে জে এম এম সরকারের বিরুদ্ধে কথা বলুন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সৎ সাহস ছিল। তাই তিনি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছিলেন। সেই মতো ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। সৎ সাহস আছে বলেই আগামী দিনের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পেপার লিক সম্পর্কিত বিল পাস করিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী আরো বলেন, পার্লামেন্টে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে ।ঘোলা জলে মাছ ধরতেই এই পন্থা নেওয়া হয়েছে। এই ধরনের কর্মকান্ডের তীব্র বিরোধিতা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অবিলম্বে ছাত্রদের দাবি মেনে ঝাড়খন্ড সরকার সততার প্রমাণ দিক, এই দাবি করেন তিনি। মন্ত্রী জানান রাচিঁর ছাত্র আন্দোলনের পাশে রয়েছে বিজেপি দল।