img


ক্ষমতা ফিরে পেতে বিভোর প্রাক্তন মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   অবশেষে ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন ।বুধবার হকার্স কর্নারে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করেন ব্যবসায়ীরা ।   এই শপথ গ্রহণ এবং রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হকার্স ইউনিয়নের এই ধরনের মহতি উদ্যোগের জন্য ব্যবসায়ীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন একটা সময়ে ব্যবসায়ীদের পরিস্থিতি ভালো ছিল না ।এখন সময় বদলেছে। এই প্রসঙ্গেই বিরোধীদলসহ প্রাক্তন মুখ্যমন্ত্রী কে একহাত নেন মুখ্যমন্ত্রী। ইদানিং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,    প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন তাতে মনে হয় তিনি পাগল হয়ে যাচ্ছেন। দশ বছর পেরিয়ে যাচ্ছে অথচ দল ক্ষমতায় নেই। মসনদে বসতে যেভাবেই হোক ক্ষমতা চাই তাদের। মুখ্যমন্ত্রী আরও বলেন, চেহারা দেখলেই বোঝা যায় তাদের এই অবস্থা দেখলে হাসি পায় বলে জানান মুখ্যমন্ত্রী।