img


দিল্লিতে সাংগঠনিক এবং কার্যনির্বাহী বিষয় নিয়ে আলোচনা হয়েছে ,কথা হয়েছে ডট নিয়েও -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    মঙ্গলবার সন্ধ্যা রাতেই দিল্লি থেকে রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বুধবার তিনি ত্রিপুরা হকার্স ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য চালাতে গেলে বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করতে হয়। এই কারণেই তার দিল্লি যাত্রা। দিল্লিতে অবস্থানকালে দলের সাংগঠনিক এবং কার্যনির্বাহী বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজনৈতিক আলোচনাও হয়েছে। সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।     সাংবাদিকদের ওপর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ,আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে জোট নিয়েও কথাবার্তা হয়েছে এবং এই কথাবার্তা এখনো চলছে। সংশ্লিষ্ট বিষয়ে আউট কাম এলে পরেই জানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আশা করেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই সবকিছু হবে।