img


১৮টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।


 আইনেট  প্রতিনিধিঃ     ঊনকোটি জেলার কৈলাসহরের ডলুগাঁও স্কুল মাঠে এক অনুষ্ঠানে একসঙ্গে ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস), পুলিশ সুপার ঋষভ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী সরকার ও বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্তমান সরকারকে পুরনো সমস্যার পাশাপাশি নতুন উন্নয়নমূলক কাজও করতে হচ্ছে। সরকারি ভবন বা হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যতের প্রয়োজন ও পরিকাঠামোর বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।২০১৮ সালে সরকার গঠনের সময় প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা ছিল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের রাজনীতি রাজ্যের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। উন্নয়নমূলক কাজ করতে গেলে কিছু সমস্যা ও সমালোচনা আসবেই, তবে তা থামিয়ে রাখা যাবে না বলেও জানান তিনি।