img


৮০তম স্বাধীনতা দিবস সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জোরকদমে চলছে প্রস্তুতি


আইনেট  প্রতিনিধিঃ    আগামী ১৫ আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস। দিনটিকে c। বৃহস্পতিবার সকালে ধর্মনগরের বিবিআই ময়দানে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া। প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, পুলিশকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলি মহড়ায় অংশ নেয়।স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রাই। মহড়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত সাধারণ মানুষ, অতিথি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও বিশেষ নজর রাখা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন এবং প্রয়োজন অনুযায়ী নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিকে বৃহস্পতিবারের চূড়ান্ত মহড়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি নির্দিষ্ট সময় অনুযায়ী অনুশীলন করা হয়। কুচকাওয়াজ, বিভিন্ন দলের অংশগ্রহণ এবং অনুষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রস্তুতির শেষ মুহূর্তের কাজগুলিও পর্যবেক্ষণ করা হয়।তবে স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে বিবিআই ময়দানের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ময়দানটির বিভিন্ন অংশের অবস্থা খারাপ হয়ে পড়েছে। মাঠের পরিকাঠামো নিয়েও অসন্তোষ রয়েছে।স্থানীয়দের একাংশের বক্তব্য, ধর্মনগরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাঠে সারা বছর বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠান হয়। অথচ নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় মাঠের সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা ক্রমশ কমছে। স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানের আগে মাঠটির আরও ভালোভাবে পরিচর্যা ও পরিকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন ছিল বলেও দাবি তাঁদের।