img


পার্টি উইথ ডিফারেন্স ও গভারমেন্ট উইথ ডিফারেন্স করে দেখিয়েছে বিজেপি -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   সম্প্রতি জেলে ভরো আন্দোলনে অংশ নিয়ে দলীয়কর্মী সমর্থকদের আগামী দিনে জঙ্গি ধাঁচে আন্দোলন করার আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ এখনো চলছেই। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা আগে একবার এই ধরনের বক্তব্যের নিন্দা জানান। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে আবারো সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বিরক্তির সুরে তিনি বলেন, একজন বলছেন ব্রাহ্মণরা গো মাংস খান ।অপর একজন বলছেন জঙ্গি  আন্দোলন। জঙ্গি আন্দোলনে অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়। ত্রিপুরা অনেক জঙ্গি আন্দোলন দেখেছে ।অনেক প্রাণ এতে ঝরে গেছে। মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের বক্তব্য কে মান্যতা দেয় না আইন। তাই এই ধরনের মন্তব্য করা ঠিক না । প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর উক্তি স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নৃপেন চক্রবর্তী বলেছিলেন আমি যদি জনজাতি হতাম তবে উগ্রপন্থী হতাম। তাদের সময়ইতো রাজ্যে উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল। এভাবেই তারা ৩৫ বছর সরকার পরিচালনা করেছিল। এই ধরনের মন্তব্যের তীব্র ধিক্কার জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।