
আইনেট প্রতিনিধিঃ আমবাসা মোটরস্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে চলছে দুই পক্ষের লড়াই। এর মধ্যে মোটরস্ট্যান্ডের নতুন কমিটি গঠন হয়েছে। কিন্তু আজ হঠাৎ করে আবারো উত্তপ্ত হয়ে ওঠে আমবাসা মোটর স্ট্যান্ড। হঠাৎ করে আজ আমবাসা মোটরস্ট্যান্ড দখল করতে আসে ত্রিপ্রা মাথা। বি এম এস এর দলীয় পতাকার জায়গায় তিপ্রা মাতার পতাকা লাগিয়ে দেয় তারা। এবং স্টান্ডের বিভিন্ন জায়গায় ত্রিপ্রা মাথার পতাকা লাগিয়ে দেয়। তারপরেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। সকল গাড়ি চালকরা জোর হয় একসাথে। এবং তাদের আলোচনায় বসার কথা বলে। কিন্তু সেটাও বিফল হয়। গাড়ি চালকরা জানায় একপ্রকার জোর করে তিপ্রা মাথার পতাকা লাগানো হয়েছে। কিন্তু স্টান্ড কোন রাজনৈতিক দলের নয়, তারা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দলের পতাকা লাগিয়েছে। যেন পরিস্থিতি উত্তপ্ত হয়। ,,,,,,, অন্যদিকে তীপ্রা মাথায় নেতৃত্বরা জানায় স্টান্ডে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মারামারি চলছে, তাই তারা এখানে এসেছে স্ট্যান্ডের দায়িত্ব নেওয়ার জন্য,,,,,,,,,
শেষে গাড়িচালকদের চাপে পড়ে দলীয় পতাকা খুলে নেয় ত্রিপ্রা মাথা। গাড়ি চালকরা জানায় এটা রাজনীতি করার জায়গা নয়। এটা চালকদের শান্তিপূর্ণ জায়গা। এই জায়গায় গুন্ডামি চলবে না।