img


স্বাধীনতা দিবস উপলক্ষে ধর্মনগরে ট্রাফিক পুলিশের বিশেষ যানবাহন চেকিং,


আইনেট  প্রতিনিধিঃ    আগামীকাল ১৫ আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার ধর্মনগর ট্রাফিক দপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ যানবাহন চেকিং অভিযান চালানো হয়।স্বাধীনতা দিবসের আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে এই বিশেষ অভিযান চালানো হয় বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয় পরীক্ষা করা হয়। পাশাপাশি কোনও যানবাহন বা যাত্রীর গতিবিধি সন্দেহজনক কি না, সেদিকেও নজর রাখেন ট্রাফিক পুলিশের কর্মীরা।আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে ধর্মনগরের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি রয়েছে। ফলে অনুষ্ঠানের আগে শহরের যান চলাচল ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবারের বিশেষ চেকিং চলাকালীন এখনও পর্যন্ত কোনও ধরনের সন্দেহজনক বস্তু বা অপ্রীতিকর বিষয় নজরে আসেনি। তবে স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার স্বার্থে এই ধরনের চেকিং ও নজরদারি অব্যাহত থাকবে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও স্বাধীনতা দিবসের কর্মসূচি চলাকালীন সতর্ক থাকার এবং কোনও ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা যানবাহন চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।