
আইনেট প্রতিনিধিঃ ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন লোক ভবনে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয় ।এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ।সেখান থেকে তিনি সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মুর্তির পাদদেশে যান সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। এরপর গান্ধী ঘাটে যান রাজ্যপাল এবং মন্ত্রী রতনলাল নাথ ।গান্ধী ঘাটে জাতির জনক মহাত্মা গান্ধী সহ অন্যান্য দেশে নায়কের সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।গান্ধীঘাটে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল সহ মন্ত্রী রতনলাল নাথ।