
আইনেট প্রতিনিধিঃ আগরতলার ইন্দ্রনগর এলাকায় কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে রাতে নেশার আসর বসানো এবং তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে আগেও জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলবার এলাকাবাসীরা এনসিসি থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।