img


আগরতলা পৌর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বেহাল দশা দেখে আক্কেল গুরুম মেয়রের


আইনেট  প্রতিনিধিঃ      পূজোর আগেই রাজ্যের বিভিন্ন সড়ক গুলি মানুষ এবং যানবাহন চলাচলে উপযোগী করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে তড়িঘড়ি বৈঠকে বসে সড়ক গুলি মেরামতে উদ্যোগ গ্রহণ করে পূর্ত দপ্তর। এর জন্য বরাদ্দ ধরা হয় প্রায় ২০০ কোটি টাকা। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। কিন্তু এই কাজের সুফল নাও পেতে পারেন প্রতাপগড়ের একাংশ জনগণ। কারণ দীর্ঘদিন ধরেই প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বৃহৎ অংশে উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে রয়েছে। পূজোর আগে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ওয়ার্ডের সড়ক গুলোর হাল খতিয়ে দেখতে মাঠে নামেন মেয়র। বৃহস্পতিবার তিনি ডেপুটি মেয়র, দক্ষিণ জোনের চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে ৪১ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। রাজধানীর ঝুলন্ত ব্রিজ থেকে রেল ব্রিজ পর্যন্ত মরণফাঁধে পরিণত হওয়া সড়কের অবস্থা তিনি প্রত্যক্ষ করেন ।এই সড়কের সাথে যুক্ত হওয়া বিভিন্ন গ্রামীণ সড়কগুলির অবস্থাও ঘুরে দেখেন মেয়র। পরে সাংবাদিকদের মেয়র জানান, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রটি একটি বিশাল এলাকা। এই এলাকায় জনসাধারণের চাহিদা বেশি ,দাবি বেশি এবং সমস্যাও বেশি কিন্তু পূজোর আগে এক বা দুই মাসের মধ্যে সড়ক পথ মেরামতের কাজ সম্পন্ন করা সম্ভব না ।এর জন্য সময় দিতে হবে ।মেয়র আরো জানান, আগরতলা পৌর নিগম এলাকার সবচেয়ে বেশি অনুন্নত এই প্রতাপগড় এলাকা। তিনি নিজেই স্বীকার করেন, দীর্ঘদিন এখানে উন্নয়নের কাজ হয়নি।